Sunday, 9 September 2018

রান্না ঘরের টিপস - টিপস ২১-৪০


মূলা রান্না করার আগে পাতলা করে খোসা ছাড়িয়ে নিন। গন্ধ কমে যাবে।

আলু বেশিদিন ভালো রাখার জন্য আলুর সাথে ব্যাগে ভরে একটি আপেল রাখুন। আলু সহজে পচে যাবেনা।

টম্যাটো ফ্রিজে পলিথিনে স্টোর করবেন না, বাহিরে পলিথিনে রাখতে পারেন। ভালো থাকবে।

কাঁচামরিচের বোটা ছাড়িয়ে ফ্রিজে রাখুন ও আদাও ফ্রিজে রাখুন বেশিদিন ভালো থাকবে।

ফুলকপি ছোট ছোট করে কেটে এয়ারটাইট প্যাকে ভরে ফ্রিজে রাখতে পারেন।

ক্যাপসিকাম অর্ধেক কেটে ফেলে রাখবেন না। তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।

বাধাঁকপি রান্না করার সময় প্রায়ই একধরনের গন্ধ বের হয়। সে ক্ষেত্রে রান্না করার সময় পানিতে অল্প লবণ দিয়ে বাঁধাকপিটি ভাপিয়ে নিন। যে পাত্রে রান্না করবেন, সেটা ঢাকবেন না। দেখবেন গন্ধ চলে যাবে

অনেক সময়ই তাড়াতাড়ি স্যুপ রান্না করলে পাতলা হয়ে যায়। সে ক্ষেত্রে দুটি সিদ্ধ আলু ম্যাশ করে স্যুপে মিশিয়ে ফুটিয়ে নিন। স্যুপ ঘন হবে।

ডাল তাড়াতাড়ি রান্না করতে আগেই ভিজিয়ে রাখুন।

মসলাপাতি তাড়াতাড়ি খুঁজে পেতে কৌটার গায়ে নাম লিখে রাখুন।

পরদিন কী রান্না করবেন তা আগের রাতেই ঠিকঠাক করে প্রস্তুতি নিন। তাহলে অল্প সময়ে রান্না হবে।

রান্না করার আগে অবশ্যই মাছ ও সবজির কম্বিনেশন এর ব্যাপারে লক্ষ রাখবেন ।

মাছ রান্না করে হাতের কাছে কাঁচা ধনিয়া পাতা থাকলে তা কুচি করে কেটে বিছিয়ে দিন, স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে।

মাংস জাতীয় রান্না করে শেষে বেরেস্তা (পেঁয়াজ কুচি ভাজি) দিয়ে দিন। স্বাদ বেড়ে যাবে।

ডিম সেদ্ধ করতে পানিতে সামান্য লবণ দিন। ডিম খেতে সুস্বাদু হবে। গরমাবস্থায় ডিমের খোসা ছাড়াবেন না। ঠাণ্ডা করে ছাড়ান এতে খোসায় লেগে ডিম নষ্ট হবে না।

চুলার ওপরে থাকা হাড়ি পাতিলে ঢাকনা থাকলে তা খালি হাতে ধরবেন না। গরম থাকলে হাত পুড়ে যেতে পারে।

ভর্তা বানাতে মরিচ খালি হাতে ঢলবেন না, হাত জ্বলে আপনি কষ্ট পেতে পারেন। হামান দিস্তা বা গ্লাস ব্যবহার করুন।

আপনার রেফ্রিজারেটরের ড্রয়ারে পেপার টাওয়েল পেতে খাওয়ার জিনিস বা পানির বোতল রাখুন৷ রেফ্রিজারেটরের ভিতরের অতিরিক্ত আর্দ্রতা পেপার টাওয়েল শুষে নেবে৷

আপনার কি কয়েক ফোঁটা লেবুর রস দরকার? তাহলে লেবুকে অর্ধেক না করে গোটা লেবুর একটা অংশে ছোট্ট ফুঁটো করে চিপে রস বের করে নিন৷ অর্ধেক কেটে রাখলে লেবু তাড়াতাড়ি শুকিয়ে যায়৷

No comments:

Post a Comment